বুদ্ধিজীবি হত্যা দিবস উপলক্ষে রাজবাড়ীতে বিএনপি’র আলোচনা সভা –
- Update Time : ০৮:৩১:২৮ অপরাহ্ন, সোমবার, ১৪ ডিসেম্বর ২০২০
- / ৪৭ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
ঐতিহাসিক শহীদ বুদ্ধিজীবি হত্যা দিবস উপলক্ষে রাজবাড়ীতে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সন্ধ্যায় রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির আয়োজনে দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক এ্যাডঃ লিয়াকত আলী। সভা সঞ্চালনা করেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম পিন্টু।
এ সময় উপস্থিত ছিলেন, আহ্বায়ক কমিটির সদস্য সচিব এবিএম মঞ্জুরুল আলম দুলাল, সাবেক জেলা বিএনপি নেতা এ্যাডঃ আসাদুজ্জামান লাল, এ্যাডঃ কামরুল হাসান, আতাউর রহমান আতা, এ্যাডঃ কে বারী, তোফাজ্জেল হোসেন, আইনুল হাবিব, সাবেক জেলা ছাত্রদল নেতা মোস্তাফিজুর রহমান লিখন, যুবদল নেতা খায়রুজ্জামান খায়রু প্রমূখ।
এ সময় মুক্তিযোদ্ধা, বুদ্ধিজীবি হত্যার ইতিহাস তুলে ধরে আলোচনা করেন বক্তরা এবং সভায় বঙ্গবন্ধুকে বিপ্লবের নেতা আর জিয়াউর রহমানকে যুদ্ধের নেতা বলে দাবি করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































