বীর মুক্তিযোদ্ধা লাল মিয়া ও ফিরোজা বেগম ফাউন্ডেশনের উদ্যোগে আলীপুরের ৮ শতাধিক শীতার্তের মাঝে কম্বল বিতরণ
- Update Time : ০৯:৪৮:০৮ অপরাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০২৪
- / ৭৯ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
বীর মুক্তিযোদ্ধা লাল মিয়া ও ফিরোজা বেগম ফাউন্ডেশনের উদ্যোগে রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের আট শতাধিক শীতার্তের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে আজ শনিবার বিকালে আলীপুর ইউনিয়নের বারবাকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক কম্বল বিতরণী অনুষ্ঠানে আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ীর পুলিশ সুপার জি,এম আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান রকিবুল ইসলাম পিয়াল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইফতেখারুজ্জামান, রাজবাড়ী থানার ওসি (তদন্ত) এশরাকুল ইসলাম, আলীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বজলুর রশিদ মিলন, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক রিয়াজ গাজী, বীর মুক্তিযোদ্ধা লাল মিয়া ও ফিরোজা বেগম ফাউন্ডেশনের কর্মকর্তারা। সভাপতিত্ব করেন বারবাকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোক্তার হোসেন ফারুক। পরে আগতদের হাতে কম্বল তুলে দেয়া হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































