বিএনপি জামায়াতের আগুন সন্ত্রাসের প্রতিবাদে রাজবাড়ীতে আঃলীগের শান্তি সমাবেশ
- Update Time : ০৪:২৮:৫৩ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩
- / ১৩৭ Time View
বক্তৃতা করছেন, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও রাজবাড়ী-১ আসনের এমপি ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী।

রাজবাড়ী বার্তা ডট কম :
বিএনপি-জামায়াতের ডাকা হরতাল অবরোধে আগুন সন্ত্রাস, হত্যাকান্ড, নৈরাজ্য ও অনৈতিক কর্মকান্ডের প্রতিবাদে রাজবাড়ীতে শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জেলা আওয়ামী লীগ।
সেমবার সকাল সাড়ে এগারোটার দিকে রাজবাড়ী জেলা আওয়ামীগের আয়োজনে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অবরোধের প্রতিবাদে এ শান্তি সমাবেশ করা হয়। পরে জেলা শহরের প্রধান সড়কে বের করা হয় বিক্ষোভ মিছিল। রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও রাজবাড়ী-১ আসনের এমপি ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় শান্তি সমাবেশ।
ওই সমাবেশে জেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল মোর্শেদ আরুজ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মহম্মদ আলী চৌধুরী, হেদায়েত আলী সোহরাব, জেলা যুব মহিলা লীগের সভাপতি কানিজ ফাতেমা চৈতী, সদর উপজেলা আওমীলীগের সভাপতি রমজান আলী খানসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































