বালিয়াকান্দির শান্তি মিশনে ঔষধি উদ্ভিদের প্রক্রিয়াজাতকরন ও সংরক্ষণ প্রশিক্ষন সমাপ্ত –
- Update Time : ০৭:৩২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২০
- / ৪৪ Time View

স্বপন কুমার বিশ্বাস, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের ড. নিম হাকিমের প্রতিষ্ঠিত শান্তি মিশনে ঔষধি উদ্ভিদ প্রাথমিক প্রক্রিয়াজাতকরন ও সংরক্ষণ বিষয়ে দুইদিনের প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত হয়েছে।
গত বুধবার ও আজ বৃহস্পতিবার মিডিসিনাল প্লান্টস এন্ড হারবাল প্রডাক্টস বিজনেস প্রমোসন কাউন্সিল, বাণিজ্য মন্ত্রালয়ের সহযোগিতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ওই সময় বাংলাদেশ নিম ফাউন্ডেশনের উপদেষ্টা মমতাজ হাকিম এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বহরপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রেজাউল করিম, বহরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মকবুল হোসেন, রাজবাড়ীর সামাজিক বন কর্মকর্তা নির্মল কুমার দাস। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রনালয়ের এক্সিকিউটিভ প্রোগ্রামার ফাতেমা বিনতে রহমান, বালিয়াকান্দি বন কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম প্রমুখ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































