বালিয়াকান্দির বিশিষ্ট ব্যবসায়ী এবিএম সিদ্দিক আর নেই –
- Update Time : ০৯:৫২:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জানুয়ারী ২০২২
- / ৪৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দির বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী এবিএম সিদ্দিক (৬১) ঢাকা পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ১১ টার দিকে ইন্তেকাল করেন। ( ইন্না লিল্লাহী ওয়া ইন্না লিল্লাহী রাজেউন)।
তিনি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্যগুনগ্রাহী আত্বীয় স্বজন রেখে গেছেন। শুক্রবার সকাল সাড়ে ১১ টায় ইন্দুরদী গ্রামের বাড়ীতে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাযার পুর্বে তার কর্মময় জীবনের উপর আলোচনা করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির আহবায়ক গোলাম শওকত সিরাজ, বালিয়াকান্দি সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আলমগীর বিশ্বাস, উপজেলা শ্রমিকলীগের সভাপতি ইদ্রিস আলী ফকির, এবিএম সিদ্দিকের সহদর সাংবাদিক এস,এম রাহাত হোসেন ফারুক প্রমুখ।
এবিএম সিদ্দিক ইটভাটা, ব্যবসা, ঠিকাদারীসহ বিভিন্ন ব্যবসার পাশাপাশি দীর্ঘদিন যাবৎ ইন্দুরদী উচ্চ বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন। তার মৃত্যুতে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































