বালিয়াকান্দির নবাবপুরে বিদ্যুৎ স্পৃষ্টে কৃষকের মৃত্যু
- Update Time : ১০:০৭:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২
- / ৪৫ Time View

সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দিতে বাঁশ কাটতে গিয়ে আতাউর রহমান (৬০) নামে এক কৃষক বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয়েছে। তিনি বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের হিজলী গ্রামের মৃত কমর উদ্দীনের ছেলে।
মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুরে উপজেলার নবাবপুর ইউনিয়নের কুড়িপাড়া পদমদী গ্রামে বিদ্যুৎস্পৃর্ষের ঘটনা ঘটে।
এলাকার লোকজন জানান, আতাউর রহমান দীর্ঘদিন ধরে নবাবপুর ইউনিয়নের কুড়িপাড়া পদমদী গ্রামের আহেদ আলী মন্ডলের মেয়েকে বিবাহ করে ঘর জামাই হিসাবে বসবাস করে আসছিলেন। তার বাড়ীর পাশে বাঁশ কাটতে গিয়ে বিদ্যুতের তারের উপর বাঁশ পড়ে বিদ্যুৎস্পৃর্ষে আহত হন। আহত অবস্থায় তাকে পরিবারের লোকজন উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বালিয়াকান্দি থানার ওসি আসাদুজ্জামান জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































