বালিয়াকান্দির তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা –
- Update Time : ০৯:১৬:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৫ মে ২০১৯
- / ৭৯ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের উদ্যোগে আজ বুধবার দুপুরে বালিয়াকান্দিতে ভ্র্যাম্যমান অভিযান পরিচালনা করা হয়েছে। ওই অভিযানে তিন ব্যবসা প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে।
জানাগেছে, অভিযানে মূল্যের তালিকা প্রদর্শণ না করার দায়ে মেসার্স অরিন ইলেক্ট্রনিক্স ও মেসার্স সরকার ট্রেডার্সকে ৩৮ ধারায় ২ হাজার টাকা করে মোট ৪ হাজার এবং যথাযথভাবে পণ্যের মোড়ক ব্যবহার না করার দায়ে মিনিষ্টার মাইওয়ান কে ৩৭ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এই ৩টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৯ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। অভিযানে সহায়তা করেছেন জেলা প্রশাসন, জেলা পুলিশ ও জেলা এবং উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর রাজবাড়ী। অভিযান চলাকালে ভোক্তা ও ব্যবসায়ীদের মাঝে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সম্বলিত লিফলেট বিতরণ করা হয় এবং আইনটি মেনে চলতে উদ্বুদ্ধ করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































