বালিয়াকান্দির তিন প্রতিষ্ঠানের জরিমানা –
- Update Time : ০৫:৫৬:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০১৯
- / ৭৫ Time View

সোহেল রানা , রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।আজ মঙ্গলবার দুপুরে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজারে জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাগণ ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ শরিফুল ইসলাম জানান, অভিযানে মেয়াদ উত্তীর্ণ কীটনাশক বিক্রির দায়ে ৫১ ধারায় করিম ট্রেডার্সকে ২ হাজার, জিলাপিতে ক্ষতিকর হাইড্রোজ ব্যবহার করার দায়ে জাহিদ জিলাপি দোকানকে ৪২ ধারায় ১ হাজার, এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য তৈরী ও সংরক্ষণের দায়ে হালিম হোটেলকে ৪৩ ধারায় ২ হাজার টাকাসহ ৩টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৫,০০০/- টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। অভিযানে প্রায় ৩০ কেজি হাইড্রোজ মিশ্রিত ভেজাল জিলাপি এবং ক্ষতিকর রং মিশ্রিত চিপস ধ্বংস করা হয়।
অভিযানে সহায়তা করেছেন জেলা প্রশাসন, মোঃ হাফিজুর রহমান (এসআই) নেতৃত্বে জেলা পুলিশের একটি টিম, জেলা ও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































