বালিয়াকান্দির কামাই বিলের অবৈধ বাঁধ এলাকাবাসীর সাথে অপসারণ করলেন ইউএনও-
- Update Time : ০৯:৪২:১৮ অপরাহ্ন, সোমবার, ৪ জুন ২০১৮
- / ৪৬ Time View
সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
সামান্য বৃষ্টি হলেই কিছু প্রভাবশালীর অবৈধ বাঁধের জন্য জলাবদ্ধতার সৃষ্টি হয়ে মানুষের দুর্ভোগ হচ্ছিল। এ দুর্ভোগ লাঘবে এলাকাবাসীর সাথে নিয়ে সোমবার সকালে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের লক্ষণদিয়া কামাই বিলের অবৈধ বাঁধ অপসারণ করলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা।
স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম জানান, জামালপুর ইউনিয়নের লক্ষনদিয়া কামাই বিলে অবৈধ বাঁধ দিয়ে পানি প্রবাহ বাধা গ্রস্থ করছিল। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজার নিকট অভিযোগ করলে তিনি জামালপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ইউনুছ আলী সরদারসহ এলাকাবাসীর সঙ্গে নিয়ে অবৈধ বাঁধ উচ্ছেদ করেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা জানান, দীর্ঘদিন যাবৎ উপজেলার জামালপুর ইউনিয়নের লক্ষনদিয়া কামাই বিলে অবৈধ বাঁধ দিয়ে দখলে রাখছিল প্রভাবশালীরা। এতে পানি প্রবাহ বাধা গ্রস্থ হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছিল। সোমবার জামালপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ইউনুছ আলী সরদার, ইউপি সদস্য রফিকুল ইসলামসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন। এ অবৈধ বাঁধ উচ্ছেদ করার ফলে এলাকার কৃষকের মধ্যে স্বস্থি ফিরে এসেছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































