বালিয়াকান্দির ইউএনও’র চেষ্টায় ১০ বছর পর স্বামীর ভিটায় ফিরলেন অসহায় বৃদ্ধা সাবিত্রী দত্ত –
- Update Time : ০৪:২৭:১০ অপরাহ্ন, সোমবার, ৩১ মে ২০২১
- / ৮১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
স্বামীর মৃত্যু এবং দুই ছেলে সন্তানের নিরুদ্দেশ হবার পর পুরোপুরি অসহায় হয়ে পরেন রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুরে সাবিত্রী দত্ত নামে ৬৫ বছর বয়সী একজন বিধবা বৃদ্ধা। এরপর সরিকরা বৃদ্ধাকে ভিটা ছাড়া করার চেষ্টায় মত্ত হন। অত্যাচারের কারণে ওই বৃদ্ধা স্বামীর ঘর ফেলে প্রতিবেশিদের কাছে আশ্রয় নেন। আর ওই সুযোগে সরিকরা দখলে নিয়ে নেয় তার ঘর সহ স্বামীর ভিটা। গত ৬ মে ওই বৃদ্ধা তার ভিটায় গেলে শরিকরা মারপিট করে তাকে তারিয়ে দেয়। পরবর্তীতে বাংলাদেশ মহিলা পরিষদ বহরপুর ইউনিয়ন শাখার সভাপতি রোমানা কবির বিষয়টি তুলে ধরেন, বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানার কাছে। তিনি গত ৮ মে সরজমিনে বৃদ্ধার ভিটা পরিদর্শন করে ঘটনার সত্যতা পান। সেই সাথে ওই বৃদ্ধা যাতে তার ভিটায় ফিরতে পারেন সে প্রতিশ্রুতি প্রদান করেন। যার অংশ হিসেবে গত ২৯ মে তিনিসহ বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কালাম আজাদ এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বৃদ্ধার বাড়ীর জমি বুঝিয়ে দেয়া এবং ওই জমিতে একটি টিনের ঘরও তুলে দেবার ব্যবস্থা করেন। সাবিত্রী দত্ত ভিটা ও ঘর পেলে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা জানিয়েছেন, ওই প্রতিশ্রুতির অংশ হিসেবে তিনি উভয় পক্ষের সাথে কথা বলেন এবং ন্যায় সঙ্গত ভাবে ওই বৃদ্ধার পাশে দাঁড়ান। গত শনিবার তিনিসহ বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কালাম আজাদ এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বৃদ্ধার বাড়ীর জমি বুঝিয়ে দেয়া এবং ওই জমিতে একটি টিনের ঘরও তুলে দেবার ব্যবস্থা করেন।
বাংলাদেশ মহিলা পরিষদ বহরপুর ইউনিয়ন শাখার সভাপতি রোমানা কবির জানিয়েছেন, শুরু থেকেই তিনি ওই বৃদ্ধার পাশে আছেন। তিনি বৃদ্ধার জমি উদ্ধার এবং ঘর তৈরী করে দেবার জন্য বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানার প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন।
জমি ও ঘর পেয়ে আনন্দি বৃদ্ধা সাবিত্রী দত্ত জানান, প্রায় ১৫ বছর আগে তার স্বামী অতুল দত্ত মারা গেছে। স্বামীর মৃত্যুর পর ছেলে অপু দত্ত ও সনু দত্ত নিরুদ্দেশ হয়। এর পর থেকে স্বামীর ভিটায় থাকা ঘরে বসবাস করে আসছেন তিনি। যদিও ছেলেরা না থাকা তার সরিক রবি দত্ত ও মনোতোষ দত্ত এবং তাদের পরিবারের সদস্যরা তাকে নানা রকম অত্যাচার শুরু করে। এক পর্যায়ে তিনি প্রতিবেশির বাড়ীতে আশ্রয় নেন এবং মাঝে মধ্যে বাড়ীতেও থাকেন। খাওয়া-দাওয়া করেন তিনি চেয়ে চিন্তে। এরই মাঝে গত ৬ মে সকালে তিনি তার ভিটায় যান ওই সব সরিকরা তাকে উচ্ছেদ করতে তা উপর হামলা, মারপিট এবং স্বামীর নিবাস ঘরটি ভাংচুর করে। তিনিও উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানার প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































