বালিয়াকান্দিতে ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণের মামলার আসামি পরান দৌলতদিয়া ঘাট থেকে গ্রেপ্তার-
- Update Time : ১০:০৮:৪৮ অপরাহ্ন, রবিবার, ১০ জুন ২০১৮
- / ৪৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
র্যাব-৮ ফরিদপুর ক্যাম্প এর একটি আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে আজ রবিবার বিকালে রাজবাড়ী জেলার গোয়ান্দঘাট থানাধীন দৌলতদিয়া লঞ্চঘাট এলাকায় অভিযান পরিচালনা করে।
সে সময় বালিয়াকান্দির পাইককান্দি গ্রামের ৬০ বছরের এক বিধবা বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে মোঃ পরান মৃধা(২৭), পিতা-মোঃ মালেক মৃধা, সাং-পাইককান্দি, থানা-বালিয়াকান্দি, জেলা-রাজবাড়ীকে গ্রেপ্তার করে।
ঘটনার বিবরনে জানা যায় যে, ধৃত আসামী একজন চরিত্রহীন ও লম্পট প্রকৃতির। সে তার যৌন লালসা চরিতার্থ করার জন্য ৬০ বছরের বিধবা বৃদ্ধার ঘরে ঢুকে মারধর করে পাশের একটি মেহগনি বাগানে নিয়ে যায় এবং তাকে প্রাণ নাশের হুমকি দেখিয়ে জোর পূবর্ক ধর্ষণ করে। এসময় উক্ত ভিকটিম চিৎকার করলে প্রতিবেশিরা ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বালিয়াকান্দি সদর হাসপাতালে নিয়ে যায়। কিন্তু ভিকটিমের শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। উক্ত ভিকটিম বর্তমান ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা যায়। এ বিষয়ে ভিকটিম এর মেয়ে জামাই বাদী হয়ে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানায় একটি ধর্ষণ মায়ের করেন (বালিয়াকান্দি থানার মামলা নং-০২, তাং-০৫-০৬-২০১৮, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ (সংশোধনী-২০০৩) এর ৯(১)) এবং উক্ত ধর্ষণের দায়ে অভিযুক্ত মোঃ পরান মৃধা (২৭) কে গ্রেফতারের জন্য র্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের সহযোগিতা কামনা করেন। তদপ্রেক্ষিতে র্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানাধীন দৌলতদিয়া লঞ্চঘাট এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত অভিযুক্ত ধর্ষককে আটক করে। আটককৃত আসামীকে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানায় হস্তান্তর করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































