বালিয়াকান্দিতে ২৯২ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জজ গ্রেপ্তার –
- Update Time : ১১:১৫:২৬ অপরাহ্ন, শনিবার, ১৯ মার্চ ২০২২
- / ৭৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
ফরিদপুর র্যাব-৮ ক্যাম্পের সদস্যরা রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার মধুপুর গ্রাম থেকে ২৯২ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ইমন হাসান জজ (২৬) কে গ্রেপ্তার করেছে।
জজ ওই গ্রামের মোঃ হাবিবুর রহমানের ছেলে।
জানাগেছে, ক্যাম্পের একটি দল টহল ডিউটি করাকালীন ডিএডি শেখ ইসরাইল আমিন এর নেতৃত্বে শনিবার বিকালে বালিয়াকান্দির মধুপুর গ্রামস্থ ৩৯ নং খালিয়া মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশের্^ জনৈক মোঃ জগলুল রহমানের মেহগুনি গাছের বাগানের মধ্যে হতে মাদক ব্যবসায়ী ইমন হাসান জজকে আটক করেন। এ সময় তার কাছ থেকে ২৯২ পিচ ইয়াবা ট্যাবলেট এবং মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ১ টি সীমকার্ডসহ ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।
পরবর্তীতে উদ্ধারকৃত মালামালসহ ধৃত আসামীকে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানায় হস্তান্তর করা হয়।
এ সংক্রান্তে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































