বালিয়াকান্দিতে সাড়ে ১৫ লাখ টাকা মূল্যের ১৯৫ টি ইউএস ডলার উদ্ধার, গ্রেফতার-১ –
- Update Time : ০৮:১৩:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ নভেম্বর ২০১৮
- / ৫৩ Time View
সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দি থানা পুলিশ বুধবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৯৫ টি ১শত টাকা মুল্যের ইউএস ডলারসহ একজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতের নাম, মোঃ স্বাধীন মন্ডল (২০)। তার পিতার নাম, আঃ লতিফ মন্ডল। বাড়ী উপজেলার নবাবপুর ইউনিয়নের দোপপাড়া পদমদী গ্রামে।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ একেএম আজমল হুদা জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার এস,আই অঙ্কুর কুমার ভট্রাচার্য্য, এ,এস,আই আজিজুর রহমান, এ,এস,আই সোহেল রানা সঙ্গীয় ফোর্সসহ বহরপুর বাজার বাসষ্ট্যান্ডে অভিযান পরিচালনা করে। অভিযানে স্বাধীন মন্ডলের শরীরের বিভিন্ন স্থানে লুকানো অবস্থায় ১৯৫টি ১শত টাকা মুল্যবানের ইউএস ডলার যার মুল্যে ১৫ লক্ষ ৬৪ হাজার ৬শত ৮০ টাকাসহ গ্রেফতার করে। এব্যাপারে থানার এ,এস,আই আজিজুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেছে। তাকে বৃহস্পতিবার রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































