বালিয়াকান্দিতে সার ও আলু অধিকমূল্যে বিক্রি করায় ৫ ব্যবসায়ীকে জরিমানা –
- Update Time : ০৭:৫৩:৪৪ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২০
- / ৫৭ Time View
সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
আলু ও সার অধিক মূল্যে বিক্রি করার অপরাধে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা অভিযান চালিয়ে ৫ ব্যবসায়ীকে জরিমানা করেছে।
জেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক সুর্য্য কুমার প্রামানিক বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে রাজবাড়ী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এডি মোঃ শরীফুল ইসলাম এর নেতৃত্বে বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজারে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে আলুর মূল্য সরকার কর্তৃক নির্ধারিত মূল্য পাইকারী ৩০ টাকা ও খুচরা মূল্য ৩৫ টাকার স্থলে পাইকারী মূল্য ৩৭ টাকা ও খুচরা মূল্য ৪২ থেকে ৪৫ টাকা নেওয়ার অপরাধে ২জন ব্যবসায়ীকে ১০ হাজার টাকা ও সারের মূল্য অধিক নেওয়ায় ৩ জন ব্যবসায়ীকে ১৭ হাজার ৫শত টাকাসহ সর্বমোট ২৭ হাজার ৫শত টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে সহযোগিতা করেন, জেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক সুর্য্য কুমার প্রামানিক ও শৃঙ্খলায় পুলিশের একটি টিম। জনস্বার্থে এ অভিযান অব্যহত থাকবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































