বালিয়াকান্দিতে সহকারী পুলিশ সুপারের বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন-
- Update Time : ১০:১০:২৮ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৯
- / ৬৭ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন করেছেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) মোঃ লাবিব আব্দুল্লাহ।
রবিবার দুপুরে বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের গ্রাম জামালপুর সার্বজনীন দূর্গা মন্দির, বহরপুর ইউনিয়নের মহেশ্বরী সার্বজনীন মন্ডব সহ অনান্য ইউনিয়নের কয়েকটি মন্দির পরিদর্শন করেছেন সহকারী পুলিশ সুপার মোঃ লাবীব আবব্দুল্লাহ। বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন করে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কথা বলেন তিনি।
গ্রাম জামালপুর ও আলোকদিয়া মন্দির পরিদর্শন শেষে তিনি বলেন, আপনাদের নিরাপত্তার পাশাপাশি আজ রাত থেকেই টহল পুলিশ এখানে আসবে। শুধু এখানে রাতের টহলটিম বিভিন্ন মন্দির পরিদর্শন করবে। গ্রাম জামালপুর সার্বজনীন দুর্গা মন্ডবের ব্যতিক্রমী এ আয়োজন ও নিরাপত্তা ব্যবস্থা দেখে সন্তোষ প্রকাশ করেন। এ সময় গ্রাম জামালপুর মন্দির কমিটির সভাপতি বিধান কুমার ভট্টাচার্য্য ও সাধারণ সম্পাদক গোবিন্দ বিশ্বাস, উপ-পরিদর্শক দিপন কুমার মন্ডল উপস্থিত ছিলেন। তিনি বলেন, এবার বিপুল দর্শনার্থী হবে সেদিন খেলায় রেখে আপনাদের নিজস্ব স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখবেন এছাড়া পুলিশ, আনসার সদস্যরা আপনাদের নিরাপত্তার স্বার্থে কাজ করবে। এ সময় মহেশ্বরী দূর্গা মন্ডব কমিটির সভাপতি মিথুন সেন ও সাধারণ সম্পাদক রাজিব দাস উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































