বালিয়াকান্দিতে মানছে না লকডাউন: আক্রান্ত ৫৮ –
- Update Time : ০৬:২৬:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২০
- / ৫৫ Time View
ইমরান হোসেন মনিম, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় করোনা ভাইরাসের সংক্রমন ও আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ার কারনে গত ১৬ জুন থেকে এ উপজেলার সদর ইউনিয়নকে ১২ দিনের জন্য লকডাউন ঘোষনা করে উপজেলা প্রশাসন ও করোনা ভাইরাস প্রতিরোধ কমিটি। অথচ বালিযাকান্দি সদর ইউনিয়নের রাস্তা,বাজার ঘাটে মানুষের চলাচল দেখা গেছে আগের মতই। অবাধে কোন ধরনের নিয়ম নিতির তোয়াক্কা না করেই সাধারন মানুষ চলাচল করছে বিভিন্ন স্থানে। লকডাউনের কোন রকম দৃশ্যই চোখে পরেনি বলবৎ থাকা এ উপজেলার বাজার ও রাস্তাঘাট গুলোতে।
বালিয়াকান্দিতে ২৪ ঘন্টায় নতুন করে ৪ জন সহ মোট আক্রান্তের সংখ্যা ৫৮ জনে দ্বাড়িয়েছে। তবে জেলার বাইরে থেকে নমুনা দিয়ে বালিয়াকান্দি উপজেলার আরো ৯ জন করোনা আক্রান্ত রয়েছেন।
লকডাউনের নির্দেশনায় উল্লেখ ছিল, এ উপজেলার সকল হাট বাজার, বন্ধ থাকবে। বাজারে শুধু জরুরী প্রয়োজনে যাওয়া যাবে এবং যানবাহন চলাচল করবে স্বাস্থ্য বিধি মেনে। অথচ কোন হাট বা বাজার আজ পর্যন্ত বন্ধ থাকতে দেখা যায়নি,মানুষ স্বাস্থ্য বিধির তোয়াক্কা না করেই বাজার রাস্তা ঘাটে অবাধে চলাচল করতে দেখা গেছে। অবাধে চলতে দেখা গেছে যানবাহন গুলো কোন ধরনের বিধি নিষেধ না মেনেই। অনেকের মুখে ছিলনা কোন মাস্ক। এ কারনে বালিয়াকান্দিতে করোনা সংক্রমন ও আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে।
বালিয়াকান্দি উপজেলার নির্বাহী কর্মকর্তা একএম হেদায়েতুল ইসলাম বলেন, সাধারন মানুষ বিশেষ প্রয়োজনে বাজারে আসছেনা তারা অপ্রয়োজনেও বাজার এবং রাস্তা ঘাটে চলাচল করছে। লকডাউন ও সামাজিক স্বাস্থ্য বিধি তারা মানছেন না। অবাধে চলাচল করছেন।এভাবে আসলে লকডাউন সাধারন মানুষ মানবেন না। তবে জনপ্রশাসন মন্ত্রনালয়ে চিঠি পাঠিয়েছেন সাধারন ছুটি ঘোষনা হলে তখন পুরোপুরি সব কিছু বন্ধ করতে পারবেন বলে জানান।
রাজবাড়ী সিভিল সার্জন ডাঃ মোঃ নুরুল ইসলাম বলেন ,রাজবাড়ী সদও হাসপাতাল সহ ৫ উপজেলার স্বাস্থ্য কেন্দ্রে করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ করা হচ্ছে। নমুনা সংগ্রহ করতে কোন ধরনের ধীরগতি নেই এখানে। যারা নমুনা দিতে আসছেন সবাই নমুনা দিতে পারছেন এ কেন্দ্র গুলোতে । তবে মানুষের বাড়িতে বাড়িতে গীয়েও নমুনা গংগ্রহের কাজ চলছে বলে জানান।
রাজবাড়ীতে নতুন করে ২৪ ঘন্টায় আরো ১৯ জন করোনা আক্রান্ত সনাক্ত হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা দ্বাড়াল ৩৬২ জনে।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































