বালিয়াকান্দিতে মুক্তিযোদ্ধা আঃ রাজ্জাক মোল্লা রাষ্ট্রীয় মর্যাদায় দাফন –
- Update Time : ০৯:৪৮:২২ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২০
- / ৫২ Time View
সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি ও নারুয়া বাজার বনিক সমিতির সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মোল্যা (৭০) আর নেই। (ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাহী রাজেউন)।
মঙ্গলবার রাত ১০ টায় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি দীর্ঘদিন যাবৎ কিডনী ও হার্ডের সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে স্ত্রী, ১ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী আত্বীয় স্বজন রেখে গেছেন।
বুধবার সকাল ১১টায় গঙ্গারামপুর নিজবাড়ীতে মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন, উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মতিন ফেরদৌস, মুক্তিযোদ্ধা খায়রুল বাসার খান, লিয়াকত আলী খান,নারুয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুস সালামসহ এলাকার মুক্তিযোদ্ধারা। পরে বাংলাদেশ পুলিশের একদল চৌকস ফোর্স রাষ্ট্রীয় মর্যাদা গার্ড অব অনার প্রদান করেন। বাদ যোহর নারুয়া লিয়াকত আলী স্মৃতি স্কুল এন্ড কলেজ মাঠে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































