বালিয়াকান্দিতে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের উদ্বোধন –
- Update Time : ১০:৫৭:৫৪ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২০
- / ৪৫ Time View

সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সমাধিনগর বাজারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড-এবিসির উদ্বোধন করা হয়েছে।
গত রবিবার বিকাল ৫টায় জঙ্গল ইউনিয়নের চেয়ারম্যান নৃপেন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন, উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির, এমটিবি লিমিটেডের সিনিয়র ভাইস চেয়ারম্যান ও হেড অফ এজেন্ট ব্যাংকিং ডিপার্টমেন্ট মদন মোহন কর্মকার, আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন, জঙ্গল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কল্লোল কুমার বসু, সমাধিনগর আর্য্য সংঘ বিদ্যা মন্দির উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারদ কুমার বাছাড়, পরিবেশ বাদী জোটের আহবায়ক শেখ আশিক মাহমুদ সবুজ, সমাধিনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রজিত কুমার মন্ডল, এমটিবির পরিচালক এন্ড ফাইন্যান্স দশরত মন্ডল প্রমুখ। পরে ফিতা কেটে উদ্বোধন করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































