বালিয়াকান্দিতে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা –
- Update Time : ১০:০০:৩২ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০১৯
- / ৫৭ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে।
অভিযানে ৪ ব্যবসায়ীকে ১১ হাজার ৫ শত টাকা জরিমানা আদায় করা হয়েছে। এসময় মাছ বাজারে অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত ৩০ কেজি পিরানহা মাছ জব্দ করে ভ্রাম্যমান আদালত।
আজ বুধবার বিকেলে উপজেলার জামালপুর পিয়াজ বাজারে ও মাছ বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহ্ মো. সজীব। অভিযানে প্লাষ্টিকের বস্তা ব্যবহার করার দায়ে ৪ জন পিয়াজ ব্যবসায়ীকে জরিমানা করে ১১ হাজার ৫ শত টাকা আদায় করা হয়। অপরদিকে নিষিদ্ধ ঘোষিত ৩০ কেজি পিরহানা মাছ জব্দকরে মাটিতে পুতে ফেলা হয়েছে। অভিযানে জব্দকৃত প্লাষ্টিকের বস্তা পুড়িয়ে ধ্বংস করে ভ্রাম্যমান আদালত।
অভিযানকালে উপস্থিত ছিলেন মূখ্য পাট পরিদর্শক মো.জিয়ারত আলী আকন্দ, উপজেলা মৎস্য কর্মকর্তা রবিউল হক। বালিয়াকান্দি থানা পুলিশের সদস্যবৃন্দ অভিযানে সহযোগিতা করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































