বালিয়াকান্দিতে ভাইস-চেয়ারম্যান প্রার্থীর ১০ হাজার টাকা জরিমানা –
- Update Time : ০৬:৪৬:২৪ অপরাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০১৯
- / ৭৮ Time View

রাজবাড়ী বার্তা ডট কম : আসন্ন তৃতীয় উপজেলা পরিষদ নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘনের দায়ে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় ভাইস-চেয়ারম্যান প্রার্থী মনিরুজ্জামান মনিরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ শনিবার দুপুরে এ জরিমানা করা হয়। তিনি তালা প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দীতা করছেন।
জানাগেছে, উপজেলা পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা ২০১৬ এর ২১ ধারা লঙ্ঘন করায় বালিয়াকান্দি উপজেলা পুরুষ ভাইস-চেয়ারম্যান প্রার্থী মনিরুজ্জামান মিনরকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাচন সহকারী রির্টানিং অফিসার।
ভাইস-চেয়ারম্যান প্রার্থী মনিরুজ্জামান মনির এর সত্যতা নিশ্চিত করেছেন।
বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুম রেজা জানান, উপজেলা নির্বাচন আচরন বিধিমালা ২০১৬ অনুযায়ী ২ টার পূর্বে ও রাত ৮ পরে উচ্চস্বরে মাইক বাজিয়ে প্রচারনা চালানো নিষেধ করা থাকলেউ পুরুষ ভাইস-চেয়ারম্যান প্রার্থী মরিরুজ্জামান মনির দুপুর পৌনে ১ টার দিকে প্রচারনা মাইক নামানোয় এ জরিমানা করা হয়েছে। সকল প্রার্থীর ক্ষেত্রেই এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, আগামী ২৪ মার্চ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলাসহ জেলার ৪ টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। বালিয়াকান্দিতে ৩ জন চেয়ারম্যান, ২ জন পুরুষ ও ২ জন মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































