বালিয়াকান্দিতে বৃদ্ধার আত্নহত্যা –
- Update Time : ০৮:৩৩:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০১৯
- / ৮২ Time View

সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
রোগ থেকে পরিত্রাণ পেতে রাজবাড়ীর বালিয়াকান্দিতে রশিদ মোল্যা (৬০) নামে এক বৃদ্ধা গলায় ফাঁস নিয়ে আত্নহত্যা করেছে। সে বালিয়াকান্দি সদর ইউনিয়নের উত্তর বালিয়াকান্দি গ্রামের মৃত ছানু মোল্যার ছেলে।
বালিয়াকান্দি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য তাছির উদ্দিন মোল্যা বলেন, রোগ থেকে পরিত্রাণ গত বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে নিজবাড়ীতে গলায় ফাঁস নিয়ে আত্নহত্যা করে। তাকে দ্রুত উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
বালিয়াকান্দি হাসপাতালের জরুরী বিভাগে কর্মরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. অপূর্ব কুমার বলেন, রশিদ মোল্যা নামে এক বৃদ্ধা গলায় ফাঁস নিয়ে আত্নহত্যা করে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
বালিয়াকান্দি থানার এস,আই বদিয়ার রহমান বলেন, রশিদ মোল্যা আত্নহত্যার বিষয়ে কারো কোন অভিযোগ নেই বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































