বালিয়াকান্দিতে বিষপানে আদম ব্যবসায়ীর আত্নহত্যা –
- Update Time : ০৮:১২:৫৯ অপরাহ্ন, শনিবার, ৫ জানুয়ারী ২০১৯
- / ৮৪ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বিলপাকুরিয়া গ্রামে দেনাগ্রস্থ হয়ে শুক্রবার বিকালে বিষপানে আত্নহত্যা করেছে একজন। ওই ব্যাক্তির নাম, আকমল আলী (৫০)। তার পিতার নাম, আকাল আলী। বাড়ী উপজেলার নবাবপুর ইউনিয়নের বিলপাকুরিয়া গ্রামে।
এলাকাবাসী জানান, বিদেশে লোক পাঠানোর ব্যবসা করতে গিয়ে আকমল আলী দেনাগ্রস্থ হয়ে পড়ে। দেনার দায় মাথায় নিয়ে অবশেষে বিষপান করে আতœহত্যা করে। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বালিয়াকান্দি হাসপাতালের কমিউনিটি মেডিকেল অফিসার ডা. আরিফুল ইসলাম জানান, বিষপান করে আকমল আলী। তাকে লোকজন হাসপাতালে আনে। প্রাথমিক চিকিৎসা প্রদানের পর তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। শুনেছি তার মৃত্যু হয়েছে।
বালিয়াকান্দি থানার ওসি একেএম আজমল হোসেন জানান,আজ শনিবার সকালে লাশটি আকমলের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে বালিয়াকান্দি থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































