বালিয়াকান্দিতে বিদ্যুৎস্পৃষ্টে সপ্তম শ্রেণীর ছাত্রীর মৃত্যু –
- Update Time : ০৮:৫৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০১৯
- / ৫৮ Time View

সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দিতে বিদ্যুৎস্পৃষ্টে ৭ম শ্রেণির এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় কাপড় টাঙানো তাড়ে কাপড় শুকাতে গেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিম আক্তার (১৩), উপজেলার নারুয়া ইউনিয়নের কোনাগ্রামের শাহিন মন্ডলের মেয়ে। সে মুনছুর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের ৭ম শ্রেণির শিক্ষার্থী।
নারুয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড সদস্য আব্দুল আলীম বলেন, বৈদ্যুতিক মোটরের তারের সাথে বাঁধা জি.আই তারের উপর কাপড় শুকাতে গেলে মিম বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাৎক্ষনিক তাকে উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে নিয়ে আসলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বালিয়াকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মেডিকেল অফিসার ডা. আব্দুল্লাহ আল মামুন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেয়েটি হাসপাতালে আনার পূর্বের মারা যায়। আমরা তাকে ইসিজি করে মৃত্যুর স্টেটমেন্ট দিয়ে দিয়েছি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































