বালিয়াকান্দিতে নিন্মমানের সামগ্রী ব্যবহার করায় সড়ক নির্মাণ কাজ বন্ধ –
- Update Time : ০৯:২০:৪৪ অপরাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০১৯
- / ৭১ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দিতে নিন্মমানের সাগ্রী ব্যবহার করে সড়ক নির্মাণ কাজ করায় স্থানীয় জনতা ও উপজেলা প্রকৌশলী নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে।
উপজেলা প্রকৌশলীর কার্যালয় সুত্রেজানাগেছে, বালিয়াকান্দি উপজেলার মেগচামী-আড়কান্দি সড়কে ৩টি প্যাকেজে কাজ হচ্ছে। ১১০৭ থেকে ২৬৫০ মিটার পর্যন্ত ৯৫ লাখ টাকা ব্যয়ে কাজ করছে ঠিকাদার বহরপুর ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম।
বালিয়াকান্দি ইউনিয়নের ইউপি সদস্য আকরাম হোসেন খান বলেন, ইট, খোয়া, বালি নিন্মমানের হওয়ায় স্থানীয় লোকজন মঙ্গলবার সড়ক নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে। তাদের দাবী নিন্মমানের সামগ্রী সরিয়ে ভালো মানের কাজ করার দাবী জানিয়েছে।
উপজেলা প্রকৌশলী সজল কুমার দত্ত বলেন, বালিয়াকান্দি উপজেলার মেগচামী-আড়কান্দি সড়কে ৩টি প্যাকেজে কাজ হচ্ছে। ১১০৭ থেকে ২৬৫০ মিটার পর্যন্ত ৯৫ লাখ টাকা ব্যয়ে কাজ করছে ঠিকাদার বহরপুর ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম। কাজে নিন্মমানের নির্মাণ সামগ্রী সড়কে ফেলায় বুধবার সকালে কাজ বন্ধ করে দেওয়া হয়। এ মালামাল সরিয়ে ভালো মানের সামগ্রী দিয়ে কাজ করার নির্দেশ প্রদান করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































