ব্রেকিং নিউজঃ
বালিয়াকান্দিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’গ্রুপের মারামারি ৪জন আহত –
নিজস্ব প্রতিবেদক
- Update Time : ০৬:৫৭:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১
- / ৫১ Time View
সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া বাজারে কথাকাটাকাটির জের ধরে দু’গ্রুপের সংঘর্ষে ৪জন আহত হয়েছে।
আহতদেরকে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, উপজেলার নারুয়া বাজারে বিলধামু গ্রামের আক্তার মোল্যার ছেলে রিপন মোল্যা ও আবজাল মন্ডলের ছেলে সৈয়দ আলী মাষ্টারের সাথে নারুয়া বাজারে পাহাড়ার চাঁদা আদায় ও ভোটার তালিকাকে কেন্দ্র করে কথাকাটাকাটি হয়। এ নিয়ে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়।
সংঘর্ষে সৈয়দ আলী মাষ্টারের পক্ষে শুকুর আলী মন্ডলের ছেলে সেলিম হোসেন (২৮) ও শহিদ মন্ডলের ছেলে রানা (২০) এবং রিপন মোল্যার পক্ষে মোতালেব মোল্যার ছেলে রমজান মোল্যা (২২) ও আকমল খানের ছেলে বিল্লাল খান (১৮) আহত হয়। আহতদেরকে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Tag :
দু’গ্রুপের মারামারি
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
রাজবাড়ীতে বিএনপি’র খৈয়ম গ্রুপের সাথে যুবলীগ ও ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া: ভাংচুর,গুলি, আটক
২৮০
পাংশায় স্কুল শিক্ষককে গুলি করে হত্যায় অংশ নেয়া ৩ আসামি গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধার
৩৩৮
ঈদ উপলক্ষে রাজবাড়ী ও গোয়ালন্দের দলীয় নেতাদের মাঝে ২৬ লাখ টাকা বিতরণ করলেন এমপি কাজী কেরামত আলী
৪২৩
প্রথম আলো’র সাংবাদিকের মুক্তি ও সম্পাদকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন
৫০০
বালিয়াকান্দিতে মাধব বাহিনীর চাঁদাবাজির ও সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা
৫৩২
বরাট দেওয়ান মোহাম্মদ ইসহাক হাফেজিয়া মাদ্রাসা ও নূরানী কিন্ডারগার্টেন বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা
৬৩৬
চাঁদার দাবীতে গোয়ালন্দে ঠিকাদারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপককে মারধর, ছাত্রলীগ নেতা শরিফুল গ্রেপ্তার
৭৬৯
বিদ্যুৎ ও গ্যাসের ক্ষেত্রে দুর্ণীতি বন্ধ করা হলে উচ্চ মূল্য কিনতে হতো না – রাজবাড়ীতে রাশেদ খান মেনন
৮৭৭
মূল্য তালিকা প্রদর্শন না করা ও অধিক মূল্যে পণ্য বিক্রির দায়ে সোনাপুর বাজারের দু’ব্যবসায়ীর জরিমানা
১০৫১







































































































