বালিয়াকান্দিতে ট্রাক্টরের চাপায় ইটভাটা শ্রমিক নিহত –
- Update Time : ০৭:৪৭:৫৯ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২০
- / ৫৬ Time View

সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দিতে ট্রাক্টরের চাকার নিচে পড়ে ইট ভাটার এক শ্রমিক নিহত হয়েছে।
ওই শ্রমিকের নাম, কবির হোসেন (১৮)। সে সাতক্ষিরার সাসরা গ্রামের মোঃ ইরফান হোসেনের ছেলে।
ইট ভাটার মালিক আলমগীর হোসেন মোল্যা বলেন, রবিবার সন্ধ্যায় ভাটা থেকে ট্রাক্টরে করে বালিয়াকান্দি শহরে আসার পথে ভাটার অদুরে কুল গাছ থেকে কুলপাড়তে যায়। এসময় ছিটকে পড়ে ট্রাক্টরের চাকার নিচে পড়ে মারাত্বক আহত হয়। তাকে দ্রুত বালিয়াকান্দি হাসপাতালে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তৃব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। তার অবস্থা বেগতিক হওয়ার কারণে তার বাড়ী সাতক্ষিরা হওয়ায় গাড়ীতে তাকে সাতক্ষিরা নিয়ে যাওয়ার সময় সোমবার ভোর রাতে তার মৃত্যু হয়।
বালিয়াকান্দি হাসপাতালের জরুরী বিভাগের কমিউনিটি মেডিকেল অফিসার ডা: বিদ্যুৎ কুমার বলেন, হাসপাতালে আনার পর তার অবস্থা বেগতিক দেখে রেফার্ড করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































