বালিয়াকান্দিতে জমি নিয়ে বিরোধে দু’গ্রুপের সংঘর্ষে অর্ধশতাধিক আহত-
- Update Time : ০৯:৩৪:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০১৯
- / ৮৯ Time View

সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দিতে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে দু,দিন ধরে দু,গ্রুপের সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক নারী,পুরুষ, শিশু আহত হয়েছে। আহতদেরকে বালিয়াকান্দি, মধুখালী ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকার লোকজন বলেন, বুধবার ও বৃহস্পতিবার সকালে উপজেলার জামালপুর ইউনিয়নের ভাটিখালকুলা গ্রামের রহমান মোল্যার ছেলে আক্কাস মোল্যা ও লোকমান মোল্যার ছেলে আতিকুর রহমান বাচ্চু মোল্যা গ্রুপের মধ্যে জমিজমা নিয়ে সংঘর্ষের সৃষ্টি হয়। তাদের মধ্যে দীর্ঘদিন ধরে সংঘর্ষ ও মামলা, হামলার ঘটনা ঘটে আসছে।
সংঘর্ষে আক্কাস আলী মোল্যা গ্রুপে আহত হয়েছে, আক্কাস আলী মোল্যা, সাঈন মোল্যা, সাহিদা বেগম, কেতাবুদ্দিন মোল্যা, মুক্তার মোল্যা, এরশাদ শেখ, সাইম শেখ, আঃ মান্নান, জামাল শেখ, আতিয়ার শেখ, আজমল শেখ, হান্নান শেখ, ইমরান শেখ, কামাল শেখ, ওয়াজেদ শেখ, রিজিয়া বেগম। বাচ্চু মোল্যা গ্রুপে আহত হয়েছে, বাচ্চু মোল্যা, মুর্শিদ, আসাদ, খোকন, আসাদ, রোকন, ইমামুল, আফরোজা বেগম, মুরাদ, সেলিম, পিকুল, রফিকুল মোল্যাসহ অন্তত অর্ধশতাধিক। এদের মধ্যে ১৬ জন বালিয়াকান্দি হাসপাতালে, ১২জন মধুখালী হাসপাতালে ও ৭ জন ফরিদপুর হাসপাতালে এবং অনেকেই স্থানীয় ভাবে চিকিৎসা গ্রহন করেছে।
আক্কাস মোল্যা বলেন, জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে কয়েক দফা শালিসী বৈঠক বসলেও কোন সুরহা হয়নি।
বাচ্চু মোল্যা বলেন, কাগজপত্র দেখে আমি জমি না পেলে ছেড়ে দিবো। কিন্তু একের পর এক মামলা দিচ্ছে।
বালিয়াকান্দি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ ওবায়েদুল হক বলেন, এ খবর পেয়ে থানা পুলিশ একাধিকবার ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































