বালিয়াকান্দিতে “গৃহবধুরা পেল ৯০ বোতল ফেনসিডিল” –
- Update Time : ১০:০০:৫১ অপরাহ্ন, শনিবার, ১৭ নভেম্বর ২০১৮
- / ৮৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
মেহগনি বাগানে পাতা কুড়াতে গিয়ে গৃহবধুরা ৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। আজ শনিবার দুপুরে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী গ্রামের কুঠির রাস্তা এলাকায় এ ঘটনা ঘটেছে।
বালিয়াকান্দি সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মতিন ফেরদৌস জানান, ওই গ্রামের এস,এম কুদ্দুসের কুঠির রাস্তা এলাকার মেহগনি বাগানে স্থানীয় গৃহবধুরা পাতা কুড়াতে যান। সে সময় তারা বাগানের মধ্যে একটি বস্তা দেখে তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিষয়টি তাকে জানালে তিনি ঘটনাস্থলে গিয়ে বস্তার মুখ খুলে দেখতে পান তার মধ্যে ফেনসিডিল। বিষয়টি সে সময়ই থানা পুলিশকে অবহিত করা হয়। পরে থানার পুলিশ পরিদর্শক ওবায়দুল হক ঘটনাস্থলে যান এবং বস্তা ভর্তি ৯০ বোতল ফেনসিডিল এবং পাশেই ছড়িয়ে থাকা আরো ১০টি ফেনসিডিলের খালি বোতল জব্দ করেন।
বালিয়াকান্দি থানার পুলিশ পরিদর্শক ওবায়দুল হক জানান, তিনি খবর পেয়ে ঘটনাস্থলে যান এবং ফেনসিডিল ভর্তি ও খালি বোতল জব্দ করে থানায় নিয়ে আসেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































