বালিয়াকান্দিতে কম্বল নিয়ে শীতার্তদের বাড়ী হাজির ইউএনও –
- Update Time : ০৭:৪১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০১৯
- / ৫৬ Time View

সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
সারা দেশের ন্যায় রাজবাড়ীর বালিয়াকান্দিতে জেকে বসেছে শীত। শীত নিবারণ করতে হিমসীম খাচ্ছে নিন্ম আয়ের মানুষ। তাদের কথা ভেবে বসে নেই উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান। কম্বল নিয়ে রাতের অন্ধকারে হতদরিদ্র শীতার্ত মানুষের বাড়ীতে হাজির হচ্ছেন। কম্বল পেয়ে উচ্ছাসিত।
সোমবার রাত ৮টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান উপজেলার নবাবপুর ইউনিয়নের দিলালপুর আশ্রয়ন প্রকল্প ও বহরপুর ইউনিয়নের রায়পুর গ্রামে হতদরিদ্র মানুষের বাড়ী বাড়ী গিয়ে কম্বল বিতরণ করেন।
হতদরিদ্র রাহেলা বেগম, আছিয়া খাতুন বলেন, শীতের কারণে সন্ধ্যায় খাওয়া শেষে ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ রাত ৮টার দিকে কে যেন ডাকছিল ঘরের বাহির থেকে। উঠে দেখি কম্বল নিয়ে কয়েকজন হাজির। পরে জানতে পারলাম ইউএনও কম্বল দিতে এসেছেন। কম্বল পেয়ে শীত নিবারণ করতে পারবো। আমাদের গরীব মানুষের বাড়ীতে কম্বল পৌছে দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহানকে ধন্যবাদ।
দিলালপুর আশ্রয়ন প্রকল্পের বাসিন্ধারা বলেন, আশ্রয়ন প্রকল্পটি ফাঁকা জায়গায় ও নদীর তীরে হওয়ার কারণে শীত একটু বেশি। শীতে কষ্ট করছিলাম। হটাৎ ইউএনও এসে কম্বল প্রদান করায় আমরা খুশি।
উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান বলেন, উপজেলার ৭টি ইউনিয়নের চেয়ারম্যানদের মাধ্যমে কম্বল প্রদান করাসহ গ্রামে গ্রামে গিয়ে হতদরিদ্র ও শীতার্ত মানুষ দেখে কম্বল প্রদান করা হচ্ছে। যাতে করে প্রকৃত শীতার্ত মানুষ কম্বল পান।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































