বালিয়াকান্দিতে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার –
- Update Time : ০৯:৩২:৫৫ অপরাহ্ন, রবিবার, ৬ ফেব্রুয়ারী ২০২২
- / ৫১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দি থানা পুলিশের অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতের নাম, সাগর খান (২৮)। সে উপজেলার নারুয়া ইউনিয়নের বিলধামু গ্রামের কুদ্দুস খানের ছেলে।
রবিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামানের নেতৃত্বে এসআই রাজিবুল ইসলাম সঙ্গীয় ফোর্স নারুয়া ইউনিয়নের বিলধামু-মধুপুর সড়কের ইটের সলিংয়ের উপর অভিযান পরিচালনা করে। অভিযানে ৮২পিছ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সাগর খানকে গ্রেফতার করে। এব্যাপারে বালিয়াকান্দি থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন। সাগর খানের বিরুদ্ধে পুলিশ এ্যাসাল্ট ও ইভটিজিং দু’টি মামলা রয়েছে।
বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮২ পিছ ইয়াবাসহ সাগর খানকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃকে সোমবার রাজবাড়ী আদালতে পাঠানো হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































