বালিয়াকান্দিতে আ:লীগের বর্ধিত সভায় ৩ চেয়ারম্যান, ৪ ভাইস চেয়ারম্যান পদের তালিকা –
- Update Time : ০৯:১৬:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জানুয়ারী ২০১৯
- / ৮২ Time View
সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা আজ মঙ্গলবার বিকালে অনুষ্ঠিত হয়েছে। সভায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন-২০১৯ উপলক্ষে দলীয় মনোনয়নের জন্য চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ২জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জন প্রার্থীর নাম প্রেরন করার সিদ্ধান্ত গৃহিত হয়েছে।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য আব্দুল হান্নান মোল্যা জানান, বর্ধিত রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিমের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে চেয়ারম্যান পদে বালিয়াকান্দি উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শামছুল আলম মিয়া সুফি, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যাপক ফকরুজ্জামান মুকুট। ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হারুন-অর রশিদ হারুন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সনজিৎ কুমার রায়। মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীলীগের প্রয়াত সভাপতি নুরুল আমিন বিশ্বাসের সহধর্মিনী ও বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, উপজেলা মহিলা আওয়ামীলীগের সম্পাদিকা বাসন্তি স্যানাল নাম কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্ত গৃহিত হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































