বালিয়াকান্দিতে আন্তর্জাতিক নারী দিবস পালিত –
- Update Time : ০৯:৪২:৫৫ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২০
- / ৫৩ Time View

সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
‘‘প্রজন্ম হোক সমতার সকল নারীর অধিকার’’এ স্লোগানকে সামনে রেখে রাজবাড়ীর বালিয়াকান্দিতে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে রবিবার সকালে দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালী শেষে উপজেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (অ.দা.) তুহিনা সুলতানার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অজয় হালদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী এজাজ কায়সার। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, সমন্বিত প্রমিলা মুক্তি প্রচেষ্টার পরিচালক মোঃ মোকারম হোসেন প্রমূখ।
এসময় নারীদের অধিকার,সমাজে নারীদের বিভিন্ন ধরনের নির্যাতন,বাল্য বিয়ে, ধর্ষন ও সামাজিক অপ-সংস্কৃতি রোধে সকলকে সচেতনতার সাথে কাজ করার আহব্বান জানান বক্তারা। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































