বালিয়াকান্দিতে আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ত্রাণ বিতরণ –
- Update Time : ০৯:২৬:৪৭ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২০
- / ৫৪ Time View
সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
মহামারি করোনা ভাইরাস সারা বিশ্বে সংক্রামিত হওয়ায় জনজীবন বিপন্ন হয়ে পড়েছে। তাতে বিপদে পরেছে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। দেশের স্বল্প আয়ের মানুষের মাঝে সঙ্কটকালিন ত্রান বিতরণের অংশ হিসেবে বাংলাদেশ আনসার ও গ্রামপ্রতিরক্ষা বাহিনীর সদস্যদেরও হাতেও পৌছে দেওয়া হচ্ছে ত্রাণের সামগ্রী। বাংলাদেশ আনসার ও গ্রামপ্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নির্দেশমতে জেলা ও উপজেলা পর্যায়ে কর্মকর্তা, কর্মচারি, মাঠপর্যায়ের ইউনিয়ন দলনেতা-দলনেত্রী, আনসার কমান্ডার ও স্বেচ্ছাসেবী সদস্য-সদস্যাবৃন্দ আজ অন্যান্য বাহিনীর পাশাপাশি জীবনের ঝুঁকি নিয়ে নিরলসভাবে জনসচেতনতামূলক কাজ করে যাচ্ছে।
রাজবাড়ি জেলা আনসার ও ভিডিপি করোনা ভাইরাস মোকাবেলায় বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করে যাচ্ছে। গ্রামে গ্রামে গিয়ে সামাজিক দুরত্ব বজায় রাখতে মানুষকে উদ্বুদ্ধ করা, লিপলেট বিতরনকরা, মাস্ক বিতরণ, বাড়ি বাড়ি গিয়ে আনসার ও ভিডিপি সদস্যদের ঐ এলাকার মানুষকে করোনা বিষয়ে সচেতন করা ও তাদের খোঁজখবর নেয়া, হোম কোয়ারেন্টাইন নিশ্চত করা, স্থানীয় প্রশাসনকে সহয়তা করা।
আর এই কঠিন কাজের দায়িত্বে থাকা আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন রাজবাড়ী জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের জেলা কমান্ডেন্ট। তার ব্যাক্তিগত অর্থায়নে এই ত্রান দেওয়া হয়।
সোমবার রাজবাড়ী জেলা কমান্ডেন্ট রাশেদুজ্জামান বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিদর্শন করেন। পরে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের সামনে দুরত্ব বজায় রেখে তার নিজস্ব অর্থায়নে উপজেলার ৭০ জন আনসার ও ভিডিপি সদস্যকে ৬ কেজি করে চাল, ২ কেজি করে ডাল, ২ কেজি করে আটা, ২ কেজি করে আলু, ২ কেজি করে পিয়াজ, ১ লিটার সয়াবিন তৈল, হাপ কেজি লবন, ১শত গ্রাম শুকনা মরিচ, ১টি বড় সাবান প্রদান করা হয়।
এসময় রাজবাড়ী সদর উপজেলা আনসার ভিডিপি অফিসার কুসুম কুমার রায়, বালিয়াকান্দি উপজেলা অবসরপ্রাপ্ত আনসার ও ভিডিপি কর্মকর্তা খায়রুল বাশার খান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) আবু সাঈদ,থানা কমান্ডার আব্দুর রউফ বিশ্বাস, ইউনিয়ন দলপতি ইমরান হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































