বালিয়াকান্দিতে আইন শৃ্ঙ্খলা ও নববর্ষের প্রস্তুতিমূলক সভা –
- Update Time : ০৪:৫১:৪৪ অপরাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০১৯
- / ৫৩ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী বালিয়াকান্দিতে আইন শৃংখলা ও সন্ত্রাস নাশকতা প্রতিরোধ কমিটির সভা এবং নববর্ষের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুম রেজা’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী এজাজ কায়সার, উপজেলা মৎস্য কর্মকর্তা (অ:দা:) মো. রবিউল হক, উপজেলা আনসার ও ভিডিপি ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীমা বেগম, বালিয়াকান্দি থানার এসআই দিপন কুমার মন্ডল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য আবদুল হান্নান মোল্যা, জামালপুর ইউপি চেয়ারম্যান ইউনুস আলী সর্দার, ইসলামপুর ইউপি চেয়ারম্যান আবুল হোসেন খান, নারুয়া ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম, জঙ্গল ইউপি চেয়ারম্যান নৃপেন্দ্রনাথ বিশ্বাস প্রমুখ। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও আইনশৃংখলা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার আইনশৃংখলা রক্ষাসহ আগামী ১লা বৈশাখ উদযাপন প্রস্তুতি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































