বালিয়াকান্দিতে অগ্নিকান্ডে ১০ লক্ষাধিক টাকার ক্ষতি-
- Update Time : ১০:৩৮:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০১৯
- / ৮২ Time View

সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
বালিয়াকান্দিতে অগ্নিকান্ডে দু্ই পরিবারের ১০ লাখের অধিক টাকার ক্ষতি হয়েছে। মোকারম হোসেন ও জাহিদুর রহিম মোল্যা নামের দু’জন স্থানীয় বাসিন্দা জানান, রোববার বিকাল সাড়ে ৫ টার দিকে রান্না ঘরের চুলা থেকে ওই আগুনের উৎপত্তি হয়। এতে উপজেলার জঙ্গল ইউনিয়নের অলংকারপুর গ্রামের হানিফ বিশ্বাসের ছেলে আঃ মজিদ বিশ্বাসের ২টি বসত ঘর, ১টি রান্না ঘর এবং আঃ করিম বিশ্বাসের ২টি টিনের ঘর, ১টি রান্না ঘরসহ পুড়ে যায়। এতে করে ১০ লক্ষাধিক টাকার মালামাল ভষ্মিভুত হয় বলে দাবি করে দুই পরিবার। বালিয়াকান্দি উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইউনিট ও স্থানীয় জনগণের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। বালিয়াকান্দি উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইউনিটের লিডার রেজাউল হক জানান, খবর পেয়ে দ্রুত সময়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































