বালিয়াকান্দি থানার ওসি প্রচেষ্টায় প্রতিবন্ধি শিশুকে ১ বছর পর খুঁজে পেল পরিবার –
- Update Time : ০৯:৪৮:০২ অপরাহ্ন, বুধবার, ৬ জুন ২০১৮
- / ৫৭ Time View
সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
খালি গায়ে ঘুরতে দেখে থানায় নিয়ে আসে স্থানীয় লোকজন। শুরু করেন তার পরিবারের সন্ধান পাওয়ার নানা কৌশল। খালি-গায়ে না রেখে তার গায়ে তুলে দেন নতুন গেঞ্জি। শিশুটিকে পরিবারের হাতে তুলে দিতে ব্যাকুল হয়ে পড়েন রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ হাসিনা বেগম। অবশেষে তার প্রচেষ্টায় ওই শিশুটি বুধবার এক বছর পর ফিরে পেল তার পরিবারকে। ওই শিশুটির নাম, শাওন (১৭)। তার পিতার নাম, গণি। বাড়ী চুয়াডাঙ্গা সদর থানার বোয়ালমারী গ্রামে।
শাওনের বাবা গণি জানান, এক বছর পুর্বে তার ছেলে শাওন হঠাৎ করেই নিখোঁজ হয়। তাকে সম্ভাব্য স্থানে খোঁজাখুজি করেও না পেয়ে চুয়াডাঙ্গা থানায় জিডি করেন। থানার ওসির তৎপরতার কারণে বুধবার ছেলেকে ফিরে পেলাম।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ হাসিনা বেগম জানান, সোমবার রাতে উপজেলার নবাবপুর ইউনিয়নের বেরুলী বাজার এলাকা হতে কতিপয় ব্যক্তি প্রতিবন্ধি শিশুটিকে পেয়ে খালি গায়ে থানায় নিয়ে আসে। শিশুটির গায়ের রং স্যামলা, মুখমন্ডল গোলাকার, আনুমানিক উচ্চতা ৪ ফুট। শিশুটি কথা বলতে পারেনা। শুধু আববা ও মামমা বলতে পারে। তাকে নতুন পোষাক কিনে দেন। তার স্বজনদের সন্ধান করার পর তার অভিভাবকদের হাতে বুধবার দুপুরে তুলে দেওয়া হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































