বালিয়াকান্দি থানা পুলিশের অভিযানে ৪ জুয়ারু গ্রেফতার –
- Update Time : ০৬:৪০:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০১৯
- / ৭৬ Time View


রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দিতে জুয়া খেলা অবস্থায় ৪জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। তাদেরকে শুক্রবার জুয়া আইনের ৪ ধারায় রাজবাড়ী আদালতে সোপর্দ করেছে।
গ্রেফতারকৃত জুয়ারুরা হলো, বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের চরফরিদপুর গ্রামের ওখেল উদ্দিন শেখের ছেলে মোহাম্মদ আলী শেখ (৪৮), আক্তার আলী শেখের ছেলে সায়েম শেখ (৪৩), আজাহার শেখের ছেলে মো: মমিন শেখ (৪০), ও হারান শেখের ছেলে আলিম উদ্দিন শেখ।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে চরফরিদপুর গ্রামের আক্কাস আলীর বাড়ী সংলগ্ন মুদি দোকানের পিছন থেকে তাদেরকে থানা পুলিশ গ্রেফতার করে।
বালিয়াকান্দি থানার এস, আই নুর মোহাম্মদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে চরফরিদপুর গ্রামের আক্কাস আলীর বাড়ী সংলগ্ন মুদি দোকানের পিছন থেকে ৪জনকে জুয়া খেলায় অবস্থায় নগদ টাকা ও ১ সেট তাস সহ গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে জুয়া আইনের ৪ ধারায় মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































