ব্রেকিং নিউজঃ
বালিয়াকান্দিতে ভ্যান চাপায় শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
- Update Time : ১০:০২:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৪
- / ২১১ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দিতে দ্রুত গতির ভ্যান চাপায় আনিশা নামে ৫ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আনিসা উপজেলার নারুয়া ইউনিয়নের টাকাপোড়া গ্রামের আনারুল ইসলামের মেয়ে।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বালিয়াকান্দি-পাংশা সড়কের নারুয়া ইউনিয়নের টাকাপোড়া ঈদগাহ এলাকায় এ দুঘর্টনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকাল ১১টার দিকে সড়কের উপর ট্রাক সড়কে দাড়িয়ে পাটকাঠি লোড করছিল। পাশ দিয়ে ভ্যান যাওয়ার সময় শিশু আনিশার বুকের উপর দিয়ে উঠে যায়। তাকে দ্রুত উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদৌস বলেন, সকাল সাড়ে ১১টার সময় ওই শিশুকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
রাজবাড়ীতে বিএনপি’র খৈয়ম গ্রুপের সাথে যুবলীগ ও ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া: ভাংচুর,গুলি, আটক
২৮০
পাংশায় স্কুল শিক্ষককে গুলি করে হত্যায় অংশ নেয়া ৩ আসামি গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধার
৩৩৮
ঈদ উপলক্ষে রাজবাড়ী ও গোয়ালন্দের দলীয় নেতাদের মাঝে ২৬ লাখ টাকা বিতরণ করলেন এমপি কাজী কেরামত আলী
৪২৩
প্রথম আলো’র সাংবাদিকের মুক্তি ও সম্পাদকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন
৫০০
বালিয়াকান্দিতে মাধব বাহিনীর চাঁদাবাজির ও সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা
৫৩২
বরাট দেওয়ান মোহাম্মদ ইসহাক হাফেজিয়া মাদ্রাসা ও নূরানী কিন্ডারগার্টেন বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা
৬৩৬
চাঁদার দাবীতে গোয়ালন্দে ঠিকাদারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপককে মারধর, ছাত্রলীগ নেতা শরিফুল গ্রেপ্তার
৭৬৯
বিদ্যুৎ ও গ্যাসের ক্ষেত্রে দুর্ণীতি বন্ধ করা হলে উচ্চ মূল্য কিনতে হতো না – রাজবাড়ীতে রাশেদ খান মেনন
৮৭৭
মূল্য তালিকা প্রদর্শন না করা ও অধিক মূল্যে পণ্য বিক্রির দায়ে সোনাপুর বাজারের দু’ব্যবসায়ীর জরিমানা
১০৫১







































































































