বাবা’র হাতে তুলে দেয়া হলো হারিয়ে যাওয়া বাক প্রতিবন্ধী শিশু সাব্বির কে –
- Update Time : ০১:৩৫:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২০
- / ১১১ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
হারিয়ে যাবার কয়েক ঘন্টার মধ্যেই গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে বাক প্রতিবন্ধী শিশু সাব্বির সরদার (৭) কে তার বাবা নছিমন চালক রকিবুল সরদারের হাতে তুলে দেয়া সম্ভব হলো। রকিবুলের বাড়ী রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মাছেঘাটা এলাকায়।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে রাজবাড়ী প্রেসক্লাব এলাকা থেকে কান্নারত অবস্থায় শিশু সাব্বিরকে স্থানীয় ওয়ার্কসপ কর্মচারীরা উদ্ধার করে। এর পর দীর্ঘ সময় ওয়ার্কসপ কর্মচারীরা পরে শিশুটির অভিভাবকদের সন্ধান করে। তবে তার স্বজনদের কোন সন্ধান না পেয়ে তারা জেলার সবচেয়ে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাজবাড়ী বার্তা ডট কম কার্যালয়ে শিশুটিকে নিয়ে আসেন। পরে বিষয়টি জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক রুবাইয়াত মোঃ ফেরদৌস কে অবহিত করা হয়। তিনি শিশু ছেলেটিকে রাজবাড়ী শিশু পরিবারের পাঠিয়ে দেবার পরামর্শ প্রদান এবং সেখানেই শিশুটিকে রাখার ব্যবস্থা করেন।
সমাজ সেবার কর্মকর্তার পরামর্শ অনুযায়ী রাজবাড়ী প্রেসক্লাব পাশে থাকা ওয়ার্কসপ মালিক রাসেলে মন্ডল ও শ্রমিক হাবিব মোল্লা শিশুটিকে রাজবাড়ী শিশু পরিবারে নিয়ে যান। তবে রাজবাড়ী শিশু পরিবারে ছেলেটিকে রেখে আসার সময়ই শিশুটির পরিবারের সদস্যরা রাজবাড়ী বার্তা কার্যালয়ে এসে উপস্থিত হয়। পরে শিশুটিকে ফিরিয়ে আনা হয়। শিশুটি এতেই তার বাবা, দাদি, চাচাসহ পরিবারের অন্যান্য সদস্যদের দেখে আনন্দে ফেটে পরে। সে সময় সকলের উপস্থিতিতে শিশুটিকে তার বাবার হাতে তুলে দেয়া হয়।
হারিয়ে যাওয়া শিশু ছেলেকে ফিরে পেয়ে রকিবুল সরদার রাজবাড়ী বার্তা কর্তৃপক্ষসহ উদ্ধারকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































