“বাঙ্গালী আজো পেলোনা দিক”- কবি আলাউল হক বিশ্বাস –
- Update Time : ১০:২১:৩২ অপরাহ্ন, শনিবার, ৬ নভেম্বর ২০২১
- / ৫৫ Time View
পরন্ত বিকেলে, দিগন্ত বিহীন,
কালো মেঘের আড়ালে, সাণিত
সিঁদুর লাল ডুবন্ত সূর্য।
ঠোঁটার মাথায়, চোখের পাতায়,
সম্মুখে থৈ থৈ জলরাশী,
ডুবে ভাষে ক্ষীণ নৌকার মাঝি।
ফুঁশে উঠা শিশুক প্রণীরা,
যেন, কালো শুকরের ছবি।
সফেদ সাদা মেঘের ফাঁকে ফাঁকে
অসীম নীল আকাশ।
চেতনায় ছুঁয়ে যায় অপরূপ,
অজানার বিশালত্বের স্বরূপ।
নাই কোন পাখির কলরব শব্দহীন,
নিস্প্রান দুরবর্তি দুরন্ত গতি।
মহাজগৎ এর মহাজাগোতিক,
নিস্প্রান, নিস্প্রভ, অনুজ্বল, উজ্বল
আলোয় ভরা অদেখারা দেয়
দেখা, শব্দহীন বর্ণহীন ভাষাহীন
এ, আমারই চেতনায় ঘুরে বেড়ায়,
অজানা সব দৃশ্যপট।
আছে এক সত্য চিরন্তন রূপ
অপরূপ বিন্যস্ত ভাষা নেই,
আছে আনন্দ পুলক অনুভুতি
এজগৎ ভয়ার্ত কন্টকাকীর্ণ,
সীমাহীন সাথীহীন দুর্জয়
একা পথ চলা, অবিচল
যদি হও বিচল পতন
বিভ্রাটে অপরূপ হারাবে।
পাবেনা ফিরে আর জীবনে
চলমানতার তাড়নে।
চড়াই উৎড়াই অতিক্রান্ত পথের
ক্লান্তি অশরীরি মন ক্ষত বিক্ষত
অসম যন্ত্রনায় কাতর ব্যাথায় বুদ
নেশার মতন।
স্বার্থঅন্বেশ্বনিদের কৃত্তিম অবরোধ,
জ্বালাও পোড়াও হত্যা প্রতিরোধ।
নিয়ত চলছে একটার পর,
একটা ইস্যু যেন পরম্পর।
মানুষ ও জীবন সাথে প্রকৃত্তি,
একই সুত্রে গাঁথা রীতি।
প্রতিবাদে বিক্ষোভে যারা দিল,
রক্তাক্ত প্রাণ নিঃশব্দ।
বাঙ্গালী বোঝেনা আত্বদানের ব্যাথা,
নীতিহীন শিশিতে আবদ্ধ মানুষের বিবেক।
নানান অসংগতি বেড়েছে হতাসা চারিদিক
মুক্তি যুদ্ধে অর্জিত স্বাধীন বাংলাদেশ,
সকল শ্রেণী পেশার অংশগ্রহনের নেই পরিবেশ।
নিশুতি রাতে ছল ছল ছল, চোখে এলো জল,
শহীদের আত্বারা বলে গেলো চিৎকারে ধিক তোদের ধিক
একই ভাষাভাষী বাঙ্গালী আজও পেলোনা দিক।
লেখক- কবি আলাউল হক বিশ্বাস – শ্রীপুর, রাজবাড়ী।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































