বাংলাদেশের কমিউনিস্ট পার্টি রাজবাড়ী শহর শাখার সম্মেলন অনুষ্ঠিত –
- Update Time : ০৯:০৭:০৮ অপরাহ্ন, শনিবার, ১ সেপ্টেম্বর ২০১৮
- / ৬৯ Time View
লিটন চক্রবর্তী, রাজবাড়ী বার্তা ডট কম :
দ্বি-দলীয় বৃত্ত ভাঙ্গো বাম বিকল্প গড়ে তোলো, এই শ্লোগানে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি রাজবাড়ী শহর শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উদীচী শিল্পী গোষ্ঠী রাজবাড়ী জেলা সংসদের কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। কমিউনিস্ট পার্টি শহর শাখার সম্পাদক ছাত্তার মন্ডলের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টি রাজবাড়ী শাখার সভাপতি আব্দুস ছামাদ মিয়া। আরো বক্তব্য রাখেন পার্টির জেলা শাখার সাধারণ সম্পাদক বাবন চক্রবর্তী, সাবেক সম্পাদক অধ্যাপক সৌমেন দাস ভরত, জেলা উদীচীর সাধারণ সম্পাদক আজিজুল হাসান খোকা, ছাত্র ইউনিয়নের জেলা সভাপতি আব্দুল হালিম বাবু প্রমুখ। আলোচনা সভাশেষে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।
পরে কাউন্সিলের মাধ্যমে আব্দুস ছাত্তার মন্ডলকে পুনরায় সম্পাদক এবং আব্দুস সামাদ মিয়া, বাবন চক্রবর্তী, আজিজুল হাসান খোকা ও দুর্জয় চক্রবর্তীকে সদস্য করে পাঁচ সদস্য বিশিষ্ট নতুন শহর কমিটি গঠন করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































