বাংলাদেশ পুলিশ ও পুনাকের যৌথ উদ্যোগে রাজবাড়ীতে বৃক্ষরোপন কর্মসূচী পালিত –
- Update Time : ০৮:২৬:৩২ অপরাহ্ন, বুধবার, ১১ অগাস্ট ২০২১
- / ৫৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
“মুজিববর্ষে অঙ্গীকার করি, সোনার বাংলা সবুজ করি” এই শ্লোগানকে সামনে রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) সভানেত্রী জিশান মির্জার উদ্যোগে বাংলাদেশ পুলিশ ও পুনাকের যৌথ আয়োজনে বুধবার দেশের সকল পুলিশ ইউনিটে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
সকালে এ কর্মসূচির উদ্বোধন করেন, বাংলাদেশ পুলিশের আইজিপি ও পুনাকের প্রধান উপদেষ্টা ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার)। ওই কর্মসূচি সফল করতে দুপুরে রাজবাড়ীর পুলিশ লাইনসে বিভিন্ন প্রজাতির ফলদ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে।
সে সময় রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান, রাজবাড়ী জেলা পুনাকের সভাপতি তামান্নুর মোস্তারী, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহউদ্দিন, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা, ডিআইও ওয়ান সাইদুর রহমান সাইদ, পুনাক নেত্রী ফেরদৌসী নুপুর, সাবিনা ইয়াসমিন, নুসরাত জাহান, সুরাইয়া জাহানসহ অন্যান্যরা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































