বসুন্ধারার এমডিকে হত্যা চেষ্টার প্রতিবোদে রাজবাড়ীতে মানববন্ধন কর্মসূচী পালিত –
- Update Time : ০৬:১৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ১০ নভেম্বর ২০২১
- / ৮৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
দেশের শীর্ষ স্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরকে হত্যাচেষ্টাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবীতে রাজবাড়ীতে প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।
সচেতন সমাজ, রাজবাড়ীর উদ্যোগে বুধবার বিকালে রাজবাড়ী প্রেসক্লাবের সামনের সড়কে এ কর্মসূচী পালন করা হয়।
কর্মসূচী চলাকালে উপস্থিত ছিলেন, দৈনিক কালের কণ্ঠ শুভসংঘ রাজবাড়ী জেলা শাখার প্রধান উপদেষ্টা মোহাম্মদ আশরাফ হোসেন খান, সভাপতি সরোয়ার মোর্শেদ স্বপন, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মন্ডল, বসুন্ধারা সিমেন্টের এরিয়া ম্যানেজার মোঃ জাফর ইকবাল, টিআইবি’র মাসুদুর রহমান, সাংবাদিক সৌমিত্র শীল চন্দন, শুভ সংঘের সহ-সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক কাউসার মাহমুদ রিপন, কালের কণ্ঠের রাজবাড়ী জেলা প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন, বসুন্ধারা সিমেন্টের এজেন্ট রইচ উদ্দিন ডিউকসহ অন্যান্যরা।
বক্তারা, এ ঘটনার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি অবিলম্বে দায়ীদের গ্রেপ্তারের দাবি জানান।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































