বর্ষ পূর্তিতে রাজবাড়ী বার্তা’র পক্ষ থেকে এসপি মিলিকে জানানো হলো ফুলেল শুভেচ্ছা –
- Update Time : ০৯:৪৫:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০১৯
- / ৭৯ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
আজ মঙ্গলবার রাজবাড়ীর কর্মস্থলে এক বছর পূর্তি করলেন পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম, পিপিএম-সেবা। রাজবাড়ীর কর্মস্থলে তার এক বছর পূর্তি উপলক্ষে জেলার সবচেয়ে জনপ্রিয় নিউজ পোর্টাল “রাজবাড়ী বার্তা ডক কম” -এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
আজ দুপুরে পুলিশ সুপারে অফিস রুমে রাজবাড়ীর এসপি আসমা সিদ্দিকা মিলি’র হাতে ফুলের তোড়া তুলে দেন “রাজবাড়ী বার্তা ডক কম”-এর সম্পাদক ও রাজবাড়ী প্রেসক্লাবের সহ-সম্পাদক জাহাঙ্গীর হোসেন। সে সময় অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাকিব খান, অতিরিক্ত পুলিশ সুপার (রাজবাড়ী সদর) মোঃ ফজলুল করিম প্রমুখ।
উল্লেখ্য, পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম, পিপিএম-সেবা তার স্বল্প এ সময়ে জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, শান্তি শৃঙ্খলা স্থিতিশীল রাখা, জনবান্ধব পুলিশিং, বাল্য বিয়ে, ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন রোধে কার্যকরী ভুমিকা গ্রহণ, উল্লেখ্যযোগ্য হারে হ্রাস, মাদক উদ্ধার, মাদক সেবী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে মাদক নির্মূলে বলিষ্ঠ ভূমিকা পালন, সর্বোপরি পুলিশের প্রতি জনগণের পজিটিভ ইমেজ গঠন, জনগণের আস্থা অর্জন এবং পুলিশের ভাবমূর্তি উজ্জল করেছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































