বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রাজবাড়ীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত –
- Update Time : ০৯:৫৩:২৯ অপরাহ্ন, রবিবার, ৯ ডিসেম্বর ২০১৮
- / ৮০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে “টেকসই উন্নয়ন,গণতন্ত্র,শান্তি ও সুশাসন: দুর্নীতির বিরুদ্ধে একসাথে”- এই প্রতিপাদ্যে প্রতিবছরের ন্যায় এ বছরও রাজবাড়ী জেলা প্রশাসন, সচেতন নাগরিক কমিটি(সনাক),রাজবাড়ী ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি(দুপ্রক) রাজবাড়ী জেলা শাখার আয়োজনে বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে পালিত হলো আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০১৮। কর্মসূচির মধ্যে ছিল মানববন্ধন, র্যালি ও আলোচনা সভা।
দিবসটি উদযাপন উপলক্ষে আজ রবিবার সকালে রাজবাড়ী প্রেস ক্লাবের সামনে দুর্নীতিবিরোধী মানববন্ধন এর আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন রাজবাড়ীর জেলা প্রশাসক মো: শওকত আলী, সনাক সভাপতি প্রফেসর শংকর চন্দ্র সিনহা ও সনাক সহ-সভাপতি এ্যাড. নাজমা সুলতানা।
জেলা প্রশাসক মো: শওকত আলী বলেন, ন্যায় এর পরিপন্থি যে কোন কাজ করাই হলো দুর্নীতি। দুর্নীতি কমিয়ে সহনীয় পর্যায়ে নামিয়ে আনতে না পারলে উন্নয়ন বাধা গ্রস্থ হবে।
তিনি বলেন, বাংলাদেশ ইতোমধ্যেই মধ্যম আয়ের দেশ হতে উন্নয়নশীল দেশে পরিণত হওয়ার শর্তগুলো পূরণ করেছে, এই উন্নয়নের ধারা ধরে রাখতে হলে দুর্নীতিকে সহনীয় পর্যায়ে নামিয়ে আনতে হবে, এবং সকলকে একযুগে কাজ করতে হবে। তিনি বলেন, কারও একার পক্ষে তা সম্ভব নয়। তিনি সকলকে যারযার অবস্থান থেকে দুর্নীতিকে সহনীয় পর্যায়ে নামিয়ে আনকে কাজ করার আহবান জানান।
মানববন্ধন শেষে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্যালিটি রাজবাড়ী শহরের প্রধান সড়ক প্রদক্ষীণ করে সনাক কার্যালয়ে এসে শেষ হয়। র্যালিতে নেতৃত্ব দেন সনাক সভাপতি প্রফেসর শংকর চন্দ্র সিনহা ও রাজবাড়ী’র জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর কুদরত আলী। র্যালি শেষে সনাক, রাজবাড়ী কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সনাক সভাপতি প্রফেসর শংকর চন্দ্র সিনহা এর সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন সচেতন নাগরিক কমিটি ( সনাক), রাজবাড়ীর সদস্য মুহাম্মদ সাইফুল্লাহ।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন রাজবাড়ী জেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর কুদরত আলী, সনাক সহ-সভাপতি এ্যাড. নাজমা সুলতানা, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ডা. তোসলিম উদ্দিন আহমেদ, সমপদ এর নির্বাহী পরিচালক মো: হেলাল উদ্দিন সরদার,শাপলা কিন্ডার গার্ডেন এর উপাধ্যাক্ষ মানিক পোদ্দার, সমাজ সেবক শেখ মো: আলীমুজ্জামান, ইয়েস সদস্য ফারিয়া আক্তার রোজা, রিফাত মোল্লা প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমানে সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি উন্নয়ন সংস্থা ও প্রাইভেট সেক্টর মিলে দুর্নীতি প্রতিরোধে কাজ করে যাচ্ছে। সরকারি যে কোন উন্নয়ন কর্মকান্ডে বেসরকারি উন্নয়ন সংস্থাকে সম্পৃক্ত করা হচ্ছে। ফলে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাচ্ছে। দুর্নীতিকে সহনীয় পর্যায়ে নিয়ে আসতে হলে সরকারের পাশা পাশি বেসরকারি প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে।
সভাপতি তার বক্তবে বলেন, দুর্নীতি পূর্বেও ছিল এবং বর্তমানেও আছে। তবে দুর্নীকে সহনীয় পর্যায়ে নিয়ে আসতে হবে। এজন্য সনাক তথা টিআইবি সারা দেশে কাজ করে যাচ্ছে এবং বিভিন্ন সেক্টরে উন্নয়নও হয়েছে। তিনি দুর্নীতিবিরোধী আন্দোলনে তরুণ সমাজকে বেশী বেশী সম্পৃক্ত হওয়া আহবান জনান। মানববন্ধনে সরকারি, বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, সনাক, স্বজন, ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস সহ বিভিন্ন ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































