বরাট ভাকলা স: প্রা: বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
- Update Time : ১০:২৫:১৫ অপরাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪
- / ৯৬ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর উপজেলার বরাট ভাক্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ আমিন সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, ফরিদপুরের মামুন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শাহিন শাহাবুদ্দিন মামুন। বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা সহকারি শিক্ষা অফিসার মোঃ জাহিদুল ইসলাম। সঞ্চালনাায় ছিলেন, বরাট ভাক্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শম্পা প্রামণিক।
উপস্থিত ছিলেন, মরডাঙ্গা সেকেনদারিয়া ইসলামিয়া ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ ও বরাট ভাকলা স্কুল এন্ড কলেজের শিক্ষকরা।
সকালে জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। সে সময় বরাট ভাকলা স্কুল এন্ড কলেজের প্রাক্তন অধ্যক্ষ সুশিল কুমার দত্ত তাপস। ক্রীড়া পরিচালনায় ছিলেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক মুহাম্মদ নাজমুল ইমাম।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































