বন্যা ও বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ রাজবাড়ীর কৃষকরা পেলেন বীজ ও সার –
- Update Time : ০৪:০৮:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২০
- / ৯৬ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা :
কৃষি পুনর্বাসন কর্মসূচি ২০২০-২১ এর রাজবাড়ীতে বন্যা ও অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্থ ১ হাজার ৬ শত ২৫ জন কৃষকের মধ্যে বিনামূল্যে রবি মৌসুমের বিভিন্ন ধরনের ফসলের বীজ ও সার বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা মিলনায়তনে রবি মৌসুমের গম, সরিষা, সূর্যমূখী, চিনা বাদাম, মসুর, খেসারী, টমেটো ও মরিচ ফসলের জন্য বীজ ও সার বিতরণ করা হয়।
সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাঈদুজ্জামান খানের সভাপতিত্বে আয়োজিত বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ ইমদাদুল হক বিশ্বাস, ভাইস চেয়ারম্যান রাকিবুল হাসান পিয়াল, কৃষক প্রতিনিধি রমজান আলী খান, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ মতিউর রহমানসহ অন্যান্যরা। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ বাহাউদ্দিন সেক। সভা সঞ্চালনা করেন, সদর উপজেলা উপ-সহকারী কৃষি অফিসার আবু মুসা।
এ সময় রাজবাড়ী সদর উপজেলার ১৬শ ২৫ জন কৃষককে বিনামূলে রবি মৌসুমের গম, সরিষা, সূর্যমূখী, চিনাবাদাম, মসুর, খেসারী, টমেটো ও মরিচ ফসলের মধ্যে গম ২৫০ জন, সরিষা ৩শ জন, সূর্যমূখী ১৫০ জন, চিনাবাদাম ১২৫ জন, মসুর ১৫০ জন, খেসারী ১৫০ জন, টমেটো ১৫০ জন ও মরিচ ৩৫০ জনকে বীজ ও সার দেয়া হয়।
রুবেলুর রহমানের প্রতিবেদনে সংবাদ পাঠ করেছেন শাহনাজ বেগম । ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































