বজ্রপাতে গোয়ালন্দে কুশাহাটা চরে দু’টি মহিষের মৃত্যু –
- Update Time : ০৩:৫০:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২০
- / ৮৫ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া কুশাহাটা চরে বজ্রপাতে কৃষক গফুর ব্যাপরীর বরগা পালিত দুইটি মহিষের মৃত্যু হয়েছে।
আজ বুধবাব সকালে বজ্রপাতে এ ঘটনা ঘটে।
কুশাহাটা চরের খায়রুল ইসলাম জানান, সকাল সাড়ে ৬টার দিকে চরের কৃষক গফুর ব্যাপরীর বরগা পালিত দুইুট বড় মহিষ মারা গেছে। মহিষ দুইটি একচালা টিনের ঘরের নিচে ছিল। এতে তার অনেক ক্ষতি হয়েছে। ৬ মাস অাগে ওই এলাকার অানোয়ার মৃধা নামের এক ব্যাক্তির কাছ থেকে মহিষ দুটি বরগা এনেছিলো। এখন সরকার যদি কিছু সহযোগিতা করতো তাহলে তাদের একটু উপকার হবে।
কৃষক গফুর ব্যাপারী জানান, ৬ মাস অাগে দুইটি মহিষ বরগা এনে লালন পালন করছিলো। কিন্তু অাজ বজ্রপাতে মহিষ দুটি মারা গেছে। এতে তার অনেক বড় ক্ষতি হয়েছে। মহিষ দুটির দাম প্রায় অাড়াই লক্ষ টাকা হবে। সরকারের কাছে তিনি ক্ষতি পুরন দাবি করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































