বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও শিশু দিবসে রাজবাড়ী জেলা প্রশাসনের ১০ দিনব্যাপী নানা আয়োজন-
- Update Time : ০৭:৩২:২০ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২০
- / ৬৮ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি ও স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে রাজবাড়ী জেলা প্রশাসন ১০ দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছেন।
জাতির জনকের জন্মশতবার্ষিকীর প্রথম দিন ১৭ মার্চ সূর্যোদয়ের সাথে পুলিশ লাইনসে ২১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা, জেলার সকল সরকারি/বেসরকারি/স্বায়ত্তশাসিত ভবনে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৯টায় জেলা প্রশাসক কার্যালয়ের বঙ্গবন্ধুর চত্বরের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অপর্ণ, সাড়ে ৯টায় কার্যালয়ের সামনের আম্রকানন চত্বরে শিশু সমাবেশ, ১০টায় শিশু র্যালি, সাড়ে ১০টায় রাজবাড়ী শিশু পার্কে শিশু উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ১০০ শিশুর মাধ্যমে একযোগে বেলুন উড়ানো, বাদ জোহর ও সুবিধামত সময়ে সকল মসজিদ, মন্দির, গীর্জা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনা, বিকেল ৩টায় শহীদ খুশি রেলওয়ে ময়দানে ১০ দিনব্যাপী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন, সাড়ে ৩টায় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, বিকেল ৪টায় মুজিববর্ষের কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠান বড় পর্দায় সরাসরি সম্প্রচার এবং ১৭ থেকে ২৬ মার্চ পর্যন্ত শহীদ খুশি রেলওয়ে ময়দানে প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা (আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কুইজ প্রতিযোগিতা, অ্যাক্রোবেটিক প্রদর্শনী, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ প্রতিযোগিতা, চিত্রাংকন, দেয়ালিকা তৈরি, উপস্থিত বক্তব্য, কবিতা আবৃত্তি প্রতিযোগিতা ও প্রামাণ্য চলচিত্র প্রদর্শনী)।
জেলা প্রশাসক দিলসাদ বেগম বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের সকল কর্মসূচিতে সবার স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































