ফুলেল শুভেচ্ছা পেলো এতিম শিশুরা –
- Update Time : ০৫:৫৮:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০১৯
- / ৯৬ Time View

মাসুদ রেজা শিশির, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশা উপজেলা পরিষদে সম্মেলন কক্ষে ইসলামিক রিলিফ বাংলাদেশ রাজবাড়ী ফিল্ড অফিসের উদ্যোগে আজ মঙ্গলবার বিশ্ব এতিম দিবস পালন করা হয়েছে। ওই অনুষ্ঠানে আনুষ্ঠানিক ভাবে এতিম শিশুদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
ইসলামিক রিলিফ বাংলাদেশ রাজবাড়ী ফিল্ড অফিসের প্রোগ্রাম অফিসার মোঃ মোশারাফ হোসেন’র সভাপতিত্বে ও সহকারী প্রোগ্রাম অফিসার সুমি বিশ্বাসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম। এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস রোকেয়া খাতুন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস, পাংশা সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মোঃ নুরুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার অঞ্জলী রাণী প্রামানিক, উপজেলার সহকারী প্রোগ্রামার মাহবুবা খাতুন, উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মোঃ রিয়াজুল ইসলাম জাহাঙ্গীর। এ সময় এতিম শিশুদের পক্ষে বক্তব্য রাখেন ঝর্না আক্তার, হেদায়েত মন্ডল, এতিম শিশুর মা মনোয়ারা বেগম। ইসলামিক রিলিফ বাংলাদেশ রাজবাড়ী ফিল্ড অফিসের ফিল্ড অফিসার সুবর্ণা খাতুন,তাসরিফ সরোয়ার, সহকারী ফিল্ড অফিসার বাপ্পি শাহরিয়ার,মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন। ইসলামিক রিলিফ বাংলাদেশ রাজবাড়ী ফিল্ড অফিসের মাধ্যমে আর্থিক সহায়তা পেয়ে পাংশার বিভিন্ন সুবিধা বঞ্চিত এতিম শিশুরা পড়া লেখা করে এগিয়ে চলছে একই সাথে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন তাদের পরিবার। বিশ্ব এতিম দিবসের আলোচনা শেষে সকলের মধ্যে ইফতার বিতরণ করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































